আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 9:54 pm || প্রকাশের তারিখ: March 16, 2020, 10:25 am
৫০ টাকার মাস্ক ২,২৫৫ টাকায় বিক্রি: দারাজকে দুই লাখ টাকা জরিমানা
ঢাকা।। সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে পুঁজি করে ৫০ টাকার মাস্ক ২ হাজার ২৫৫ টাকা বিক্রি অভিযোগে অনলাইন মার্কেটপ্লেস দারাজকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেল হতে রাত পর্যন্ত বনানী ও তেজগাওয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সারওয়ারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায় , অভিযোগের ভিত্তিতে প্রথমে দারাজের বনানী কার্যালয় এবং পরে তেজগাও অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দারাজ মূলত একটি মার্কেটপ্লেস। এখানে অন্য ব্যবসায়ীরা পণ্য বিক্রি করেন। কিন্তু করোনা অতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে বিক্রেতারা মাস্ক বিক্রি করছিলেন, দারাজ যা নজরদারি করতে ব্যর্থ হয়। এজন্য দারাজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম