আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 8:06 am || প্রকাশের তারিখ: March 16, 2020, 11:17 am
করোনাঃ বাকিংহাম প্রসাদ ছাড়তে হলো রানী এলিজাবেথের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের জেরে বাকিংহাম প্যালেস ছাড়লেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপকে। তাদের রাখা হয়েছে উইনসর ক্যাসলে।

ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বয়স্কদের পুরোদস্তুর আইসোলেশনে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এ ক্ষেত্রে বয়স্কদের আগামী চার মাস পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করতে পারে সরকার। বর্তমান প্রজন্মের কাছে করোনা ভাইরাস সবচেয়ে বড় জনস্বাস্থ্য বিপর্যয় বলেও উল্লেখ করেছেন তিনি। আগামী সপ্তাহে সরকার ‘এমার্জেন্সি বিল’ আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হ্যানকক।

তিনি আরও জানিয়েছে, জরুরি অবস্থার কথা মাথায় রেখে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) দফতরকে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। স্বাস্থ্য বিষয়ক দ্রব্য প্রস্তুত করে না, এমন সংস্থাগুলিকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোয়রান্টিনে রাখার জন্য প্রিন্স ফিলিপ ও দ্বিতীয় এলিজ়াবেথকে নরফোকের রয়্যাল সানরিংহ্যাম এস্টেটেও রাখা হতে পারে। তবে ভালো রয়েছে রানি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম