আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 10:16 am || প্রকাশের তারিখ: March 16, 2020, 12:43 pm
নোয়াখালী আওয়ামী নেতা চুন্নুর ইন্তেকাল
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন-সম্পাদক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চুন্নু মিয়া ইন্তেকাল করেছেন।গতকাল রবিবার সকালে মাইজদী একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জানা যায়, দীর্ঘদিন লিভারে সমস্যায় অসুস্থ থাকার পর রবিবার সকালে দুনিয়া থেকে বিদায় নেন তোফাজ্জল। মৃত্যুকালে এক মেয়ে, স্ত্রী ও তিন ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় মাইজদী শহিদ মিনারে তার প্রথম জানাজা ও সোনাপুর কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ আরও অনেক শোক জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর মুজিব আদর্শের সৈনিক তোফাজ্জল হোসেন (লুঙ্গি চুন্নু) প্রতিজ্ঞা করেছিলেন ফের আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আর বিয়ে করবেন না। তাই তিনি নোয়াখালীসহ দেশের সব স্থানে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং ঘাত-প্রতিঘাতে নিজের বিয়ের কথাও ভুলে যান। অবশেষে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে ৪৭ বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন তোফাজ্জল হোসেন (লুঙ্গি চুন্নু)।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম