আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 16, 2020, 12:54 pm
টানা তৃতীয়বারের মত রংপুরে শ্রেষ্ঠ এসপি নির্বাচিত বিপ্লব কুমার
নিজস্ব সংবাদদাতা।। টানা তৃতীয়বারের মত রংপুর বিভাগের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার , বিপেএম বার, পিপিএম।

সোমবার রংপুর রেঞ্জ অফিসে ফেব্রুয়ারি মাসের মাসিক আপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় তিনি এসম্মানে ভূষিত হন। এ কৃতিত্বপূর্ণ কাজের জন্য তার হাতে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্রাচার্য।

এসপি বিপ্লব কুমার রংপুর জেলায় যোগদানের পর তিনি প্রতি মাসের ন্যায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত হন।

এসময় রংপুর জেলা পুলিশ সদস্যদের মধ্যে ফেব্রুয়ারি / ২০ মাসে শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে রংপুর ট্রাফিক ইউনিটের টিআই জনাব মোঃ মিজানুর রহমান ফাহমি, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে রংপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহআলম শেখ, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ থানার এসআই মোঃ আবু বক্কর সিদ্দিকসহ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম