আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:48 pm || প্রকাশের তারিখ: March 16, 2020, 8:21 pm
মুজিববর্ষ উপলক্ষে নোবিপ্রবিসাসের আলোচনা সভা 
নোবিপ্রবি সংবাদদাতা।। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ই মার্চ) উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) আলোচনা সভার আয়োজন করে।

সোমবার (১৬ মার্চ)  বিকেল ৫ টায় নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল শাহরিয়ার, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন পাঠান, পাঠাগার বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র শীল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারহান ও সাবিহা তাসনীম, সমিতির সদস্য এস জে আরাফাত, এস আহমেদ ফাহিম, আব্দুল্লাহ আল নোমান, ফারহানা সুপ্তি,ফজলে এলাহী ফুয়াদ।

এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধুকে শুধু মুখে নয় তার আদর্শকে আমাদের বুকে ধারন করে চলতে হবে।

এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম