প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 6:47 am || প্রকাশের তারিখ: March 16, 2020, 10:14 pm
সাভার সংবাদদাতা।। সাভারের আশুলিয়ায় ৪৮২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৪।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর থানার খলিশা কান্দি গ্রামের আমজেদ হোসেনের ছেলে আবু তালেব ওরফে জনি (২৫), সে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থাকত। নেত্রকোনার কাংশা এলাকার লিটন মিয়ার ছেলে মোঃ আল আমিন এবং আশুলিয়ার কাঠালতলা, হাকিম মার্কেট (মোশারফ ভিলা) এলাকার মৃত রমজানের ছেলে মোঃ রিয়াজ (২০)।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৮২ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোনসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
এবিষয়ে র্যাব-৪-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি উনু মং বলেন, আটককৃতরা বিভিন্ন এলাকা থেকে মাদক কিনে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।