প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 5:59 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 11:57 am
আর্ন্তজাতিক ডেস্ক।। মহামারী ধারনকারী করোনাভাইরাসে ব্রিটেনের প্রায় ৮৯ লাখ মানুষ অসুস্থ হয়ে হাপাতালে চিকিৎসা নিতে পারে। এছাড়া দেশটিতে করোনার সংকট চলতে পারে ২০২১ পর্যন্ত। এ সময়ের মধ্যে করোনা আকার ধারন করবে ভয়াবহ ধরনের। মঙ্গলবার এমনই এক আশঙ্কার কথা জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।
এই প্রথম ব্রিটেনের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য জানালেন।
সরকারি তথ্য দেখা যাচ্ছে, আগামী এক বছরের ভেতরে ব্রিটেনে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এরমধ্যে শতকরা ১৫ ভাগেরও বেশি লোকের হাসপাতালে ভর্তি প্রয়োজন হবে।
দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের পাশাপাশি হাসপাতাল, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং গণপরিবহনের মত গুরুত্বপূর্ণ সেবায় জড়িত ব্যক্তিরাও আক্রান্ত হবেন। এসব পেশার সাথে প্রায় ৫০ লাখ মানুষ জড়িত।
সরকারি এই তথ্য ব্রিটেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ সব হাসপাতালের সিনিয়র ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। ব্রিটেনে বর্তমানে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ পরীক্ষা করা হচ্ছে এবং এ সংখ্যা দশ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।