আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 6:14 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 1:03 pm
বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো দুই বন্ধু
যশোর সংবাদদাতা।। যশোরে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরে এলো দুইবন্ধু। সোমবার রাত ৯টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারি সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সবুজ হোসেন (১৯)।

নিহতের স্বজনরা জানান, সোমবার মোটরসাইকেলে দুই বন্ধু বেড়াতে যান। রাত সাড়ে ৯টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামক স্থানে পৌঁছলে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ইছালী ফাঁড়ি পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম