প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 17, 2020, 1:59 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটর আদিতমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবসের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আদিতমারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। এসময় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আলীনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ,উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী লেবু প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।