আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 7:26 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 2:11 pm
নেত্রকোনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত
নেত্রকোনা সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ১২ টায় ক্ষণ গননা শেষে শহরের মোক্তারপাড়া ব্রীজ সংলগ্ন বংগবন্ধুর প্রতিকৃতির সামনে এই কর্মসূচী পালিত হয়। এসময় আতশবাজি ফুটিয়ে বংগবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা অনুষ্টানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাবিহা সুলতানা, পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এছাড়াও আওয়ামী লীগ, যুগলীগ, ছাত্রলীগসহ দলের অংগ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম