আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 3:10 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 3:14 pm
জককানইবিতে গবেষণা এবং উচ্চশিক্ষার কর্মশালা
জককানইবি সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ কতৃক আয়োজিত গবেষণা এবং উচ্চশিক্ষার কর্মশালা অনুষ্ঠিত।

সোমবার  (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রোমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালাটি দুটি ভাগে বিভক্ত করা ছিল। সকাল ৯.৩০ থেকে ১ টা পর্যন্ত শিক্ষার্থীদের এবং ২ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষকদের সেশন নেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোঃরেজাউল ইসলাম।এছাড়া ও আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক উসওয়াতুন মাহেরা খুশি,স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ এবং আফরোজা ইসলাম লিপি।

কর্মশালায় প্রধান আলোচক তার আলোচনায় গবেষণা কী,গবেষণার ধরণ কেমন হয়,সামাজিক গবেষণার মনোভাব, গবেষণার চ্যালেঞ্জ, দ্রুত পাবলিকেশনের জন্য কিভাবে কাজ করতে হবে
ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালা শেষে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুনা আক্তার বলেন , আজকের এ কর্মশালাটি অনেক ভালো ছিল। নতুন অনেক কিছু শিখতে পেরেছি।গবেষণা সম্পর্কে ভালো ধারণা এসেছে। আমি আশা রাখবো ভবিষ্যতে ও যেন গবেষণা নিয়ে এধরণের  কর্মশালা আরো বেশি করা হয়।তাহলে গবেষণায় আমরা উন্নতি লাভ করতে পারবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম