আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:04 pm || প্রকাশের তারিখ: March 17, 2020, 3:17 pm
রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের আলী আকবর মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে ১৭ মার্চ মঙ্লবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে এদিন স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,আ'লীগ নেতা প্রভাষক সফিকুল আলম, আনিসুর রহমান বাকী, প্রধান শিক্ষক বাবর আলী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিন ঐ স্কুলে একটি বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়। পরে তারা করোনা ভাইরাস প্রতিরোধে  পৌরমার্কেটে জনসাধারণের মাঝে মাস্ক ও লিপলেট বিতরণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম