আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:09 pm || প্রকাশের তারিখ: March 17, 2020, 3:49 pm
জুতা পায়ে বেদীতে উঠে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন !
লালমনিরহাট সংবাদদাতা।। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জুতা পায়ে বেদিতে উঠে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের আদিতমারী উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফরহাদ রানা। তার সাথে ছিলেন আরো কয়েকজন কর্মকর্তা। তবে জুতা পায়ে ফুল দিয়ে বেদিতে শ্রদ্ধা জানানোর পর ফরহাদ রানা কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনার ঝড়।
জানাগেছে,মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে একটি বাড়ী একটি খামার প্রকল্পের  উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফরহাদ রানা জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তার সাথে জুতা পায়ে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা নুরেলা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুম্পা আক্তার,একটি বাড়ী একটি খামার প্রকল্পের সহকারী ক্যাশিয়ার,উপজেলা পরিষদের কর্মচারী হাবিবুর রহমাব ও জুতা পায়ে বেদির পাশে দাঁড়িয়ে আছেন আদিতমারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোন্তাজিম।
এদিকে জুতাপায়ে বেদিতে ফুল দেয়ার পর প্রকল্প সমন্বয়কারী ফরহাদ রানা তার ফেসবুক ওয়ালে কয়েকটি ছবি পোস্ট করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, জুতা পায়ে বেদিতে উঠে ফুল দেয়া কি আদৌ ঠিক হয়েছে? তবে অনেকেই মন্তব্য করেন,আসলে এটি ঠিক হয় নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফরহাদ রানা বলেন,জুতা পায়ে বেদিতে উঠে ফুল দেয়া ঠিক হয়নি। তবে অজান্তে এটি হয়েছে বলে তিনি দাবী করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, এখনও ম্যুরালের কাজ শেষ হয়নি আর ম্যুরালের আশেপাশে মাটি ছিল। কাজ শেষ হলে আর এমনটি হয়তো হবে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম