প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:46 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 4:00 pm
ঢাকা।। যুক্তরাষ্ট্র ও আইভোরিকোস্ট থেকে আসা দুই বিদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। (সোমবার) রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (মঙ্গলবার) দুপরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।
এদিকে, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে ইউরোপ থেকে ২শ’ ৯৩ জন দেশে ফিরেছেন বলেও জানান তিনি। এছাড়া জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৩৯৪ জন যাত্রী নিয়ে আজ বিকেলে ৪টায় দেশে আসবে বলেও জানান তৌহিদ-উল আহসান।