আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 10:16 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 8:20 pm
সাভার সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক।। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।






















বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশে স্বল্প পরিসরে পালন হচ্ছে দিনটি।

সেই সঙ্গে সাভার সেনানিবাসে উদযাপিত হয়েছে,এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, বিএসপি,এসজিপি, এনডিসি, পিএসসি।

দিবসটি উপলক্ষে সকালে সেনা সদস্যদের রোড মার্চ, সকল ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন এবং সেনানিবাসের সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া সেনানিবাসের সকল প্রবেশদ্বারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন লেখা ব্যানার দ্বারা সুসজ্জিত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশদ্বারে আলোকসজ্জা করা হয়।

উক্ত আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সাভার সেনানি বাসে কর্মরত সকল অফিসার, জেসিও, সৈনিক ও অসামরিক ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন,এছাড় আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম