আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:38 am || প্রকাশের তারিখ: March 17, 2020, 10:27 pm
রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে কেক কেঁটে মুজিববর্ষ উদযাপন
লিয়াকত হোসেন রাজশাহী।।আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন আনার এর সার্বিক তত্বাবধানে এবং ১৪ নং ওয়ার্ড ইয়ুথ ক্লাবের উদ্দ্যেগে আজ রাত ৮টায় কেক কেঁটে ও আতশবাজীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্ভোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ।

এর আগে শিশু কিশোরদের কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা বিকাল ০৪টায় ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিগন জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকান্ডসহ কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা করেন। কুইজ, আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ডাবলু সরকার এবং ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মোসাব্বিরুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি মোঃ বাবলুর রহমান বাবু, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুমসহ ১৪ নং ওয়ার্ডের ইয়ুথ ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম প্রান্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আরাফাত বিন হাবিব সহ উয়ুথ ক্লাবের সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও গন্যমান্যব্যাক্তি ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম