আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:33 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 8:23 am
করোনাভাইরাসঃঃ ইতালিতে আরও একদিনে মৃত্যু ৩৪৫ জনের
আন্তর্জাতিক ডেস্ক।। ইতালিতে করোনা ভাইরাসে আরও একদিনে কেড়ে নিল ৩৪৫ প্রাণ।

ইতালিতে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের।

মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন অ্যাজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫০৬ জন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চলে। এতে প্রাণ গেছে ৭ হাজার ৮৯৬ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৯৫ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৮১ হাজার রোগী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম