প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 4:45 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 8:28 am
আন্তর্জাতিক ডেস্ক।। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংকটে ৩০ দিনের জন্য ব্লকের বাইরে থেকে আসা যাত্রীদের প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে ইইউ’র এ সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যে এই ব্যবস্থা কার্যকর হবে।
ইতালি, স্পেন ও ফ্রান্সে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধির কারণে কঠোর লক-ডাউন শুরুর পর এই নিষেধাজ্ঞা আসে।
ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সকলের ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।