আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 18, 2020, 12:58 pm
আদিতমারীর ইউএনও’র মহানুভবতা!
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন যাচ্ছিলেন লালমনিরহাটের জরুরী এক মিটিংয়ে। হঠাৎ ইউএনও'র গাড়ী দেখে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি দাঁড় করাতে চেষ্টা করলেন এক বৃদ্ধ।

কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে গাড়ী দাঁড় করাতে চাচ্ছিলেন না গাড়ী চালক আজিজুল ইসলাম। কিন্তু ওই বৃদ্ধ লোকের আকুতি দেখে গাড়ী দাঁড় করাতে নির্দেশ দিলে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।

অবশেষে গাড়ী দাঁড় করিয়ে এ কর্মকর্তার কাছে ওই বৃদ্ধের দাবী ছিল একটি লুঙ্গি। ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন তার আবেদনে সাড়া দিলেন। পরদিন ডাকলেন তার অফিস কক্ষে। অফিসে এসে ওই কর্মকর্তার হাত থেকে একটি লুঙ্গি আর নগদ কিছু টাকা পেলেন ওই বৃদ্ধ। এসব সামগ্রী পেয়ে ওই বৃদ্ধ আবেগ আপ্লুত হয়ে বললেন, "বাবা আল্লাহ তোমার ভাল করব,মোর পরনে লুঙ্গি ছিল না,মোক একটা লুঙ্গি দিয়ে তোমরা যা করলেন,তা মুই কোনদিন ভুলবার নং।

এ প্রসঙ্গে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এ কাজটি করেছি। তিনি আরো বলেন,বৃদ্ধ লোকটি লুঙ্গি আর নগদ কিছু টাকা পেয়ে কি খুশী হয়েছেন তা ভাষায় প্রকাশ করার মত নয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম