আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 3:48 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 1:35 pm
করোনা রোধে আদালত ও নির্বাচন বন্ধে রিটের প্রস্তুতি
ঢাকা।। সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশের সকল অঅদালত ও নির্বাচন বন্ধের হাইকোর্টের রিট আবেদন প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনজীবি ইউনুছ আলী আকন্দ। বুধবার তিনি বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নভেল করোনার প্রাদুর্ভাব রোধে দেশের সকল আদালত , চট্রগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ঢাকা-১০ আসনে উপ-নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট চেয়ে আবেদনের প্রস্তুতি চলছে।

নির্বাচন বন্ধের বিষয়ে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছিলেন, উপ-নির্বাচনের বিষয়ে সিধান্ত আগামী দু-একদিনের মধ্যে নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম