আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: March 18, 2020, 3:03 pm
রংপুর সব থানায় পুলিশকে জনবন্ধব আচরণের নির্দেশ এসপি’র
নিজস্ব প্রতিবেদক।। ১৮ মার্চ (বুধবার) পীরগঞ্জ থানার আয়োজনে প্রতি মাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১ টার সময় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সরেস চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা পুলিশের অভিভাবক,বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম পুলিশ সুপার রংপুর।

পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।

প্রধান অতিথি মহোদয় ভেন্ডাবাড়ি ও পীরগঞ্জ থানা পুলিশকে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

এসময় প্রধান অতিথি আরো বলেন,থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল,ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা,আচার আচরণ ও ব্যবহার সম্পূর্ণ পরিবর্তন করে ভালো মানুষের মতো সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সে লক্ষে আমরা কাজ করে যাবো।

সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। পীরগঞ্জ থানা এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান এসপি। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পীরগঞ্জ থানার আয়োজনে অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর, এবং শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারসহ পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত,অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ,পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুর ইসলাম তালুকদার সহ প্রমুখ ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম