আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 6:00 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 6:38 pm
সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার সংবাদদাতা।। মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান সহ অন্যান্য সাংবাদিকের ওপর আজব ও কান্ড জ্ঞানহীন মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার নাগরিক সমাজ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি ডাঃ এমএ আহাদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে মানবজমিনের প্রধান সম্পাদকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক আরিফুল ইসলাম সহ দেশব্যাপী  সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম