আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:38 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 7:08 pm
করোনাকে পুঁজি করে চালের দাম বাড়ালে ব্যবস্থাঃ খাদ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসকে পুঁজি করে যারা বাজারের নিত্যপ্রয়োজনীয় বাজার ও চালের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার বাজার মনিটরিং নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, আজ থেকে বাজারে মনিটরিং টিম কাজ শুরু করেছে। করোনা ভাইরাসের প্রভাবে চাল ও গমের দাম বাড়বে না। বাজারে পর্যাপ্ত মজুদ আছে। ব্যবসায়ীরা দাম বাড়ালে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, মানবতা দেখাতে হবে, মানুষকে জিম্মি করে বাড়তি সুবিধা নেয়া যাবে না। মিলার বা ব্যবসায়ীরা বা মজুদ রেখে সংকট করলে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বাইরে থেকে আমদানি করা হবে।

করোনার কারনে ভোক্তাদের আতংকের কিছু নেই বলেও আশ্বস্ত করেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, সাড়ে ১৭ লক্ষ মাট্রিকটন চাল ও গম মজুদ আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম