প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 7:26 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, করোনা আতঙ্কে বাড়তি কেনাকাটা না করার। এসময় তিনি সাধারন জনগনকে আহ্বান জানিয়ে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে।
আজ (বুধবার) সচিবালয়ে এক সভায় তিনি একথা জানান। এ সময় করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিস প্রচুর মজুদ রয়েছে। কোনো জিনিসেরই সরবরাহ কম নয়। সরকারের আমদানিও বন্ধ নেই। গতবারের এই সময়ের চেয়ে সব পণ্যই ৪০ শতাংশ বেশি মজুদ রয়েছে। তাই করোনা ভাইরাসের আতঙ্কের কারনে যারা প্রয়োজনের চেয়ে বেশী জিনিসপত্র কিনছেন তাদেরকে এটা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও জানান, এটা একটা গুজব সৃষ্টি হয়েছে যে করোনার কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়বে। এজন্য খুচরা বাজারের দামে কিছু প্রভাব পড়েছে। কিন্তু পাইকারী বাজারে দাম বাড়েনি।
এছাড়া মানুষকে আতঙ্কিত হয়ে জিনিসপত্র কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।