আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:38 am || প্রকাশের তারিখ: March 18, 2020, 8:11 pm
কক্সবাজার ও পতেঙ্গায় লোকসমাগম নিষিদ্ধ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের কারণে সতকর্তার অংশ হিসেবে কক্সবাজার ও পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ভ্রমনকারীদের সরিয়ে দিচ্ছে প্রশাসন। পতেঙ্গা ও কক্সবাজার সমুদ্রসৈকতে আজ (বুধবার) বিকেল থেকে লোকসমাগম নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। দেশি-বিদেশি পর্যটকদের সৈকত ভ্রমণে আসতে নিরুৎসাহিত করতে স্থানীয় হোটেলের মালিকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত সৈকতে নেমে পর্যটকদের হোটেলকক্ষে ফিরিয়ে নিয়েছেন।

এদিকে, সমুদ্রসৈকতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকদের সমাগম জমায়েত এবং কোনো ধরনের কর্মসূচি পালনে নিষেধ করে প্রচারণা চালাচ্ছে টুরিস্ট পুলিশ। সন্ধ্যার আগেই সৈকত খালি করা হবে। কাল বৃহস্পতিবার সকাল থেকে হোটেল মোটেল খালি করা হবে। ওই দিন সকাল থেকে কাউকে সৈকত এলাকায় জড়ো হতে দেওয়া হবে না।

এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকেও লোকজনকে সরিয়ে দিচ্ছে পুলিশ। আজ দুপুরে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান এ ঘোষণা দেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম