আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 8:39 am || প্রকাশের তারিখ: March 19, 2020, 1:17 pm
দেশে আরও তিনজন করোনায় আক্রান্ত
ঢাকা।। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের দুইজন পুরুষ, একজন মহিলা। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর এ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে একজনের।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।

তিনি জানান, নতুন আক্রান্তরা ইতালিফেরত একজনের পরিবারের সদস্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম