আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: March 19, 2020, 4:09 pm
ঝিনাইদহে আওয়ামীলীগের পক্ষ থেকে করোনা প্রতিরোধ সাবান,মাস্ক্র এবং লিফলেট বিতরন
ঝিনাইদহ সংবাদদাতা।। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন হন এ শ্লোগানে ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, কাপড়ের মার্কেট, আরাপপুরসহ বিভিন্ন জায়গায় সাবান,মাস্ক্র এবং লিফলেট বিতরণ করা হয়।

সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে সাবান,মাস্ক্র এবং লিফলেট তুলে দেন। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । তারা করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম