আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 7:06 am || প্রকাশের তারিখ: March 19, 2020, 5:29 pm
শার্শায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা আদায়
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শা নাভারন বাজারে সবজি, পিয়াজ,আলু,চাউল ও নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় ও অনাদায়ে এক বছরের জেলের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শার্শার নাভারন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনার অযুহাতে কেজিতে চালের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে স্বজন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও দিনু এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা (মোট ২৫ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।

এসময় বাজারের অন্য ব্যাবসায়ীদের সতর্ক করা হয়েছে। বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিং সহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম