আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: March 19, 2020, 8:05 pm
হোম কোয়ারেন্টাইন লঙ্ঘন; মৌলভীবাজারে প্রবাসীর বিয়ে বন্ধ ও জরিমানা
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইন আইন লঙ্ঘন করায় এক প্রবাসী যুবকের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ)‌ দুপুরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসা এক যুবকের বিয়ে বন্ধ করার পাশাপাশি প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং জেনে বুঝে বিয়েতে সহায়তায় কণের অভিভাবকে ৫০ হাজার ও কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানার পাশাপাশি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়।

সুত্র জানা যায়,সদর উপজেলার ইসলামপুর গ্রামের গ্রীস প্রবাসী এক যুবক গত ৮ মার্চ  দেশে ফিরেন। হোম কোয়ারেন্টাইন লঙ্ঘন করে করে আজ (১৯ মার্চ) বরযাত্রীসহ
পৌর কমিউনিটি সেন্টারে আসেন।খবর পেয়ে সেখানে জেলা প্রশাসন উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা আরোপ ও বিয়ে বন্ধ দেয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম