আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 7:06 am || প্রকাশের তারিখ: March 20, 2020, 11:26 am
বিদেশ ফেরত ৩ হাজার ৩০০,কোয়ারেন্টিনে মাত্র ২৫৫ জন
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। মার্চের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় এসেছেন ৩ হাজার ৩শ জন প্রবাসী। অথচ তাদের মধ্যে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ২৫৫ জন। এর মধ্যে ৪ জনের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তারা সুস্থ্ রয়েছেন।

এখন হোম কোয়ারেন্টিনে আছে ২৫১ জন বিদেশ ফেরত বাকিদের হোম কোয়ারেন্টিনে রাখতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তৎপরতা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদেশ ফেরতদের তালিকা আমার কাছে এসেছে। ইতোমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি করা হয়েছে। তারা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি বাকি বিদেশ ফেরতদের বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম