আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 5:00 am || প্রকাশের তারিখ: March 20, 2020, 3:48 pm
যশোরের শার্শা ও বেনাপোলে ভ্রাম্যমান আদালতের ৩৪ হাজার টাকা জরিমানা আদায় 
আসাদুর রহমান যশোর সংবাদদাতা।। যশোরের শার্শা ও বেনাপোলে সবজি, চাউল ও নিত্যপন্যের বাজারে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২০ মার্চ) সকালে শার্শার নাভারন ও বেনাপোলে বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পূলক কুমার মন্ডল।

তিনি জানান, করোনার অযুহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে বেনাপোল বাজারে অসাধু ব্যবসায়ী মোশারেফ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, শেখ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, এক পেঁয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও নাভারন বাজারের দুই পেঁয়াজ ব্যবসায়ী ৮ হাজার টাকা (মোট ৩৪ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।

এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এবং বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিং সহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম