আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 7:05 am || প্রকাশের তারিখ: March 20, 2020, 9:17 pm
রাতের মধ্যে বয়ে যাবে কালবৈশাখী!
ঢাকা।। ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে শনিবার (২১ মার্চ) সকাল ৯টার আগে যেকোনো সময় বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও কুমিল্লায় কালবৈশাখী ঝড় হতে পারে।’

এটি ইতোমধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে এবং বাকি জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি।

এ সময় অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম