প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:03 pm || প্রকাশের তারিখ: March 21, 2020, 3:44 pm
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে বিভিন্ন হাটবাজারের এক শ্রেনীর মুনাফা লোভীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে বিক্রি করছেন। এমন অভিযোগ আদিতমারী উপজেলা প্রশাসনের চলছে বাজার মনিটরিং কার্যক্রম। সেই সাথে করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সচেতনতা কার্যক্রম হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমও চালানো হচ্ছে।
শনিবার (২১ মার্চ) আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার ভাদাই ইউনিয়নের বুড়িরবাজার, ভেলাবাড়ী, হাজীগঞ্জ, ও কমলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ঘুরে বাজার মনিটরিং কার্যক্রম চালানোর পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কীয় বিভিন্ন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, বাজার মনিটরিং এর পাশাপাশি প্রাণঘাতি করোনা প্রতিরোধে লিফলেট কার্যক্রম বিতরণ অব্যাহত থাকবে।