আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:33 am || প্রকাশের তারিখ: March 21, 2020, 4:46 pm
চসিকসহ সকল নির্বাচন স্থগিত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে।  একইসঙ্গে স্থগিত করা হয়েছে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসসসহ ঘোষিত সব নির্বাচন। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কমিশন সভায় এই সিদ্ধান্ত  নেয়া হয়।

আজ শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে  হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ২১ মার্চের পর দেশে করোনা ভাইরাসের প্রকোপ থাকা পর্যন্ত আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে  ভোটগ্রহণের কথা ছিল। গত ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ ছাড়া ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হয় আসনটি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম