প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:32 am || প্রকাশের তারিখ: March 21, 2020, 4:49 pm
ঢাকা।। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বিকেলে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। বেলা ১২টার দিকে গণমাধ্যমকে জানানো এই প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত নয় বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জরুরী ভিত্তিতে ঘোষণা করা এই কর্মসূচিতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন।