আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 6:04 am
লোহাগাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষঃঃ নিহত ১৩
অমিত কর্মকার।। চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানা গেছে, নিহতদের মধ্যে অধিকাংশই লবণ শ্রমিক। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

পুলিশ জানায়, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষেে মোট ১৩ জন নিহত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

 





 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম