আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:28 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 6:14 am
হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়মাবলী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড ১৯) ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্বের ১৭৬টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ।


এ বিষয়ে নবি মুম্বই অ্যাপোলো হাসপাতালের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. লক্ষ্ণ জেসানি বলেছেন, যে স্যানিটাইজারে ৭০ থেকে ৮০% অ্যালকোহল রয়েছে সেটি ব্যবহার করতে। এই ধরনের সানাইটিসার ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়কেই নষ্ট করে দেয় সহজেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঠেকাতে সম্প্রতি স্যানিটাইজার ব্যবহারের একটি নির্দেশিকা দিয়েছে। জেনে নিন, কীভাবে করোনাভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে ব্যবহার করবেন এই স্যানিটাইজার।

১. হাতের তেলোয় বেশ খানিকটা স্যানিটাইজার নিন।

২. এবার হাতের দুই তালু ঘষুন।

৩. বাঁ হাতের ওপর ডান হাত রাখুন। আঙুলের মধ্যে এবং উলটো পিঠে ঘষুন।

৪. ফের দুই হাতের তালুতে ভালো করে ঘষুন।

৫. আঙুলের পিছনেও ঘষুন।

৬.হাত ঘুকিয়ে ঘুরিয়ে পরিষ্কার করুন।

৭. আঙুলগুলি ঘুরিয়ে পরিষ্কার করুন।

৮. শুকিয়ে গেলে আপনার হাত জীবাণুমুক্ত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম