প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 7:37 pm || প্রকাশের তারিখ: March 22, 2020, 11:51 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার মানুষের। সংক্রমিত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ।
সবচেয়ে বেশি করোনা ছোবলে রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮২৫। মোট আক্রান্ত রোগীর সংখ্যা৫৩,৫৭৮ জন। অন্যদিকে চীনের মৃতের সংখ্যা কমছে প্রতিদিনই। চীনের মোট মৃত্যু হয়েছে ৩২৬১ জনের এবং আক্রান্ত ৮১০৫৪ জন।