প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 11:59 am
সিলেট সংবাদদাতা।। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন। রোববার ভোর রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ড।
নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি।
গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন চিকিৎসকরা।
সিভিল সার্জন বলেন, আজ আইইডিসিআরের প্রতিনিধিদল সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।