আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:08 pm || প্রকাশের তারিখ: March 22, 2020, 12:17 pm
আদিতমারীতে হ্যান্ডওয়াশ পয়েন্ট!
লালমনিরহাট সংবাদদাতা।। করোনা প্রতিরোধে সতর্কতা ও সচেতনতা সৃষ্টির জন্য লালমনিরহাটের আদিতমারী উপজেলার  বিভিন্ন অফিস, জনবহুল ও জনগুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) আদিতমারী উপজেলা পরিষদের প্রবেশ দ্বারে হ্যান্ডওয়াশ পয়েন্ট স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এছাড়াও আদিতমারী থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে হ্যান্ডওয়াশ পয়েন্ট বসানো হয়েছে।
এদিকে উপজেলা সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে মসজিদসহ বিভিন্নজনগুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্ট বসানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) সরেজমিন আদিতমারী উপজেলা পরিষদ চত্বর ঘুরে দেখা গেছে, পরিষদের প্রবেশদ্বারে বসানো হ্যান্ড ওয়াশ পয়েন্টে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা আগতরা হাত ধুয়ে অফিসে প্রবেশ করছেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে বৃহত্তর স্বার্থে প্রতিটি পুলিশ এবং আগত যে কোনো মানুষের জন্য থানায় প্রবেশের পূর্বে হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুরউদ্দিন বলেন, উপজেলা পরিষদের প্রবেশদ্বারে হ্যান্ডওয়াশ পয়েন্ট বসানো হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় আগত লোকজনের প্রবেশের পূর্বে হাত ধোয়া বাধ্যতামুলক করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম