আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:32 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 2:15 pm
শবে মেরাজের নামাজ বাসায় পড়ায় আহ্বান ইসলামি ফাউন্ডেশনের
ঢাকা।। আজ পবিত্র শবে মেরাজ। মুসলিম ধর্ম্বলম্বীদের জন্যে খুবই মহিমান্বিত রাত এটি। এরাতে সারা বিশ্বের মুসলমানরা ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা। তবে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমক সারাবিশ্বে ছড়িয়ে পড়ায়  সংক্রমণ রোধে শবে মেরাজের নফল ইবাদত বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, আজ পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম