আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:32 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 2:24 pm
সিধান্ত পাল্টে বিকেলে সম্মেলনের সিধান্ত আইইডিসিআরের
ঢাকা।। মহামারী করোনাভাইরাস রোধে নিয়মিত সংবাদ সম্মেলন বির্তকের মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া হবে এমন প্রস্তুতির কারনে আজ রোববার ব্রিফিং হলে না জানালেও সিধান্ত পরিবর্তন করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ বিকেল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংস্থাটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় আজকের (রোববার) ব্রিফিং হবে। এর আগে সকালে আইইডিসিআর জানায়, আজ নিয়মিত প্রেস ব্রিফিং হবে না।

সাংবাদিকদের সরাসরি উপস্থিতিতে ব্রিফিং না করে বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ের জন্য কাজ চলার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকল্প উপায়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের যুক্ত করে আগামীকাল থেকে নিয়মিত ব্রিফিং করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম