আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 5:34 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 2:36 pm
এপ্রিলের শুরুতে ভয়াবহ রুপ নিতে পারে করোনা পরিস্থিতি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আগামী এপ্রিলের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র সাঈদ খোকন।

রবিবার রাজধানীর নগর ভবনে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় ডিএসসিসির জন্য গঠিত কমিটির জরুরি সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বিশ্বের বিশিষ্টজনদের সঙ্গে, সমালোচকদের সঙ্গে কথা বলে, আলোচনার মাধ্যমে পরিস্থিতির বিশ্লেষণের পর যেটা বুঝা গেছে, আগামী এপ্রিলের শুরু থেকে দেশে করোনাপরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। একইসঙ্গে ব্যাপকভাবে ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।

‘আমাদের হাতে সময় খুব কম। তবে কম সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত আছি।’

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম