আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 4:17 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 4:36 pm
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭
ঢাকা।। দেশে নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৭ জন।

রোববার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এরইমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম