আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 4:16 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 8:33 pm
২৫ মার্চ থেকে সারাদেশে শপিংমল ও মার্কেট বন্ধ ঘোষনা
ঢাকা।। করোনা ভাইরাসের কারণে সারাদেশের শপিংমল ও মার্কেট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে খোলা থাকবে কাঁচাবাজার, মুদি ও নিত্যপণ্য ও ওষুধের দোকান।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

রোবাবর বিকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম