আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 4:15 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 9:00 pm
২ মাসের গ্যাস বিল জরিমানা ছাড়া দেওয়া যাবে জুনে
ঢাকা।। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত গ্যাস বিল ব্যাংকে গিয়ে না দিতে নিরুৎসাহিত করেছে জ্বালানি বিভাগ। এ মাসের বকেয়া বিলগুলো জুন মাসে কোন জরিমানা ছাড়াই দিতে পারবেন বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এ মাসের বকেয়া বিলগুলো জুন মাসে কোন জরিমানা ছাড়াই দিতে পারবেন বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

রোববার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অফিস আদেশে আরও বলা হয়, আবাসিক গ্রাহকরা কোনো প্রকার সারচার্জ/বিলম্ব মাশুল ব্যতীত ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন (যদি আর কোন নির্দেশনা না থাকে) মাসের সুবিধাজনক সময়ে পরিশোধ করতে পারবে। এ অবস্থায় উপযুক্ত সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম