আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:59 am || প্রকাশের তারিখ: March 22, 2020, 9:29 pm
নোয়াখালীতে শিশু আরিফ হত্যা মামলায় ইউপি সদস্য আজাদ গ্রেপ্তার
নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সেনবাগের ডুমুরুয়া ইউনিয়নের হরিণকাটা পোল নামক এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় পায়ের নিচে পদদলিত হয়ে আরিফুল ইসলাম (৮) নামে এক শিশু নিহতের ঘটনায় আবুল কালাম আজাদ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২২ মার্চ রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ ডমুরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড জিরুয়া গ্রামের আব্দুস সাত্তার ভলির ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জানা গেছে, শনিবার বিকালে সেনবাগ থেকে ছেড়ে যাওয়া সার ভর্তি একটি ট্রাক ডুমুরুয়া ইউপির হরিণকাটা পোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সেলিমের চা দোকানের ভিতরে ঢুকে পড়ে। এতে চা দোকানদার সেলিম আহত হন। খবর পেয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও তার লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে থাকা সার লুট করতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয়। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে শিশু আরিফুল ইসলাম পদদলিত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ইউপি সদস্য আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম