আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 10:04 pm || প্রকাশের তারিখ: March 22, 2020, 9:34 pm
ইয়াবাসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছেলেসহ আটক-২
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে ইয়াবাসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের ছেলে হিমেল মল্লিকসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে তাদরে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ঝালকাঠি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার দারোগা বাড়িতে অভিযান চালিয়ে হিমেল মল্লিককে ১৫ পিস ইয়াবাসহ আটক হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তিতে শহরের বাস্তহারা এলাকা থেকে মো. আলম (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পরিদর্শক সানোয়ার হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম