আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 4:16 am || প্রকাশের তারিখ: March 23, 2020, 12:46 pm
করোনা: স্বাধীনতা দিবসে আওয়ামীলীগের সব কর্মসূচি বাতিল
ঢাকা।। করোনাভাইরাসের কারণে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  আজ সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ তিনি এ তথ্য জানান।

কাদের জানান, করোনা ভাইরাসের কারণে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবিলাকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে তিনি বলেন, এই যুদ্ধে জয়ী হতে যার যার মত নিজেকে রক্ষায় এগিয়ে  আসতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার অাহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি আরো জানান, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তার দাবি, দেশে কোন খাদ্য ঘাটতি নেই। মজুদদারীর বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে, প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিগণকে এগিয়ে অাসার অাহবান তিনি।

সরকারের প্রতি আস্থা রেখে বৈশ্বিক যুদ্ধকালীন এই পরিস্থিতিতে বিরোধী দলকে রাজনীতি না করে এগিয়ে আসার আহবান জানান ওবায়দুল কাদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম