আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:31 am || প্রকাশের তারিখ: March 23, 2020, 12:53 pm
ভৈরবে ইতালিফেরত প্রবাসীর মৃত্যু
ভৈরব সংবাদদাতা।। ভৈরবের জগন্নাথপুর এলাকায় আব্দুল খালেক (৬০) নামে ইতালিফেরত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল খালেকের বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়।

গতরাত (২২মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্বাসকষ্ট নিয়ে শহরের আবেদীন হাসপাতালে গেলে চিকিৎসক তাকে আইসোলশন সেন্টারে যেতে বলেন। কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে ‘ডক্টরস চেম্বার’ নামের একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারী তিনি দেশে আসেন। দেশে আসার পর থেকে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ সময় স্থানীয় দুটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মৃত ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি-না সেটা জানতে ঢাকা থেকে আইইডিসিআর’র প্রতিনিধিরা ভৈরবে এসেছেন। তারা নমুনা সংগ্রহের কাজ করছেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম